বেড়ানোর কথা বলে ‘প্রেমিকাকে’ ডেকে এনে দলবেঁধে ধর্ষণ
বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এক কলেজছাত্রীকে ডেকে এনে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে কথিত প্রেমিক ও তার বন্ধুদের বিরুদ্ধে।
শনিবার বিকালে মাদারীপুরের কালকিনি উপজেলার কাজীবাকাই ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব।
এঘটনায় গুরুতর অসুস্থ মেয়েটিকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটক করা হেয়েছে কথিত প্রেমিক রিফাত আকনের বাবা খাঞ্জাপুর গ্রামের রাজ্জাক আকন ও মা রেহেনা বেগমকে।
পুলিশ কর্মকর্তা সুমন দেব জানান, গৌরনদী সরকারি কলেজের একাদশ শ্রেণি ওই ছাত্রীর সঙ্গে রিফাত আকনের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার বিকালে রিফাত তাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে মাইজপাড়া গ্রামের একটি নির্জন বাগানে নিয়ে যায়।
“পরে মেয়েটিকে কৌশলে চেতনানাশক খাইয়ে রিফাতসহ চার বন্ধু ধর্ষণ করে। এ সময় মেয়েটি অসুস্থ হয়ে পড়লে রিফাত তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায় “
ঘটনা জানতে পেরে তার বাবা ও মা হাসপাতালে গেলে পুলিশ তাদের আটক করে বলে জানান তিনি।
রিফাতের বাবা রাজ্জাক আকন বলেন, “আমার ছেলে হয়তো বন্ধু-বান্ধবের প্ররোচণায় এ ধরনের ঘটনা ঘটিয়েছে।”
