২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ছুরিকাঘাতে নিহত ১

ময়মনসিংহে ‘বন্ধুদের সঙ্গে ঝগড়ার জেরে’ ছুরিকাঘাতে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরেকজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 11:34 PM

Updated : 19 Aug 2022, 05:13 PM

শুক্রবার শহরের ভাটিকাশর এলাকায় এ ঘটনা ঘটে বলে বলে কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান।

নিহত সৌরভ হোসেন (২৪) শহরের গাঙ্গিনার পাড়ের একটি দোকানে কাজ করতেন। তিনি শহরের নাটক ঘরলেন এলাকার মামুন মিয়ার ছেলে।

আহত হাসানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি কামরুল বলেন, “বিকালে দোকান কর্মচারী সৌরভের সঙ্গে বন্ধুদের ঝগড়া হয়। এর জেরে রাত ৯টার দিকে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সৌরভ ও হাসান আহত হন।”

পরে দুজনকেই ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে সেখানে সৌরভের মৃত্যু হয় বলে জানান তিনি।