২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় একটি স্কুলের দপ্তরী এক ব্যবসায়ীকে ‘কুপিয়ে জখম করেছেন’; যিনি ওই প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির ভাই বলে পুলিশ জানিয়েছে। 

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2017, 02:41 PM

Updated : 19 Aug 2022, 05:12 PM

কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, উপজেলার টিহাটী গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত ফারুক হোসেন (৪৫) টিহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হানিফুজ্জামান শেখের ভাই। স্থানীয় পুশলা বাজারে একটি দোকান চালান তিনি। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মোহাম্মদ বলেন, টিহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী রফিকুল ইসলাম কালকে প্রতিষ্ঠানটির নৈশ প্রহরী হিসেবেও নিয়োগ করা হয়।

“অনেকদিন ধরে কর্মস্থলে রাতে না যাওয়ায় গত রোববার কালুকে  ঠিকমত কর্মস্থলে দায়িত্ব পালন করতে বলেন হানিফুজ্জামান।

“এতে রেগে গিয়ে কালু ধারালো অস্ত্র দিয়ে হানিফুজ্জামানের ভাই ফারুককে কুপিয়ে আহত করেন।”

ওসি বলেন, ফারুককে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে শারিরীক অবস্থার অবনতি হলে তাকে খুলনা পাঠানো হয়।

এ ঘটনায় হানিফুজ্জামান বাদী হয়ে কালুসহ ১২জনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি মৌখিক অভিযোগ করেন বলে জানান তিনি। 

হানিফুজ্জামান বলেন, “তুচ্ছ ঘটনার জন্য কালু আমার ভাইকে কুপিয়ে জখম করে।”

ফারুককে চিকিৎসার জন্য কোটালী পাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কালুর লোকজন সেখানে গিয়ে তাদের উপরে দ্বিতীয় দফায় হামলা করে বলে অভিযোগ করেন তিনি।

তদন্ত করে এ ঘটনায় আইনগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানন।