২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় চেকপোস্টে গুলি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশের তল্লাশি চৌকিতে গুলির ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 06:48 PM

Updated : 25 Jul 2022, 09:01 PM

সোমবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের সাইনবোর্ড এলাকায় এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার রঘুনাথপুর এলাকায় চেকপোস্টে শিমরাইল থেকে চাষাঢ়াগামী বন্ধু পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালায় পুলিশ সদস্যরা। এ সময় বাসের পেছনের দিকে সিটে বসা দুই যুবক জানালা দিয়ে লাফিয়ে পড়ে।

পরে পুলিশ, বাসযাত্রী ও আশপাশের লোকজন ধাওয়া করলে তারা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

ওসি কামাল উদ্দিন বলেন, “বাসে তল্লাশির সময় দুই যুবক তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে গেছে। তবে পুলিশ নিরাপত্তার স্বার্থে কোনো গুলি করেনি। পরে ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়েছে।

সন্ত্রাসীদের শনাক্ত ও  গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।