২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল দোকানের মালামাল

গাজীপুরের শ্রীপুরে আগুন লেগে একটি দোকানের মালামাল পুড়ে গেছে।   

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2017, 02:00 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

শ্রীপুর পৌর এলাকার মাওনা বাজারে ‘রিমি জেনারেল স্টোর’ নামের একটি দোকানে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড হয় বলে শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর জিহাদ মিয়া জানান।

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জিহাদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকানে থাকা ফ্রিজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি। দোকান  মালিক ওসমান গণি বলেন,“ বৃহস্পতিবার রাত নয়টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরি। ভোরে দোকানে আগুন লাগার খবর পেয়ে গিয়ে দেখি দোকানের প্রায় সব মালামাল পুড়ে ছাই গেছে।”

এতে প্রায় ১৬লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওসমান।