২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ২০০ মেহগনি গাছ কর্তন

ফরিদপুরের ভাঙ্গায় একটি বাগানের ২০০ মেহগনি গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2017, 06:32 PM

Updated : 12 Apr 2022, 12:01 AM

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন জানান, উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পরান গ্রামে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে বাগান মালিক ইলিয়াচ মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি।
ইলিয়াচ মোল্লা বলেন, “গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে তাদের বিরোধ চলছিল। বুধবার রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজন আমার বাগানের ২০০ মেহগনি গাছ কেটে ফেলে “

ঘটনা টের পেয়ে তিনি ও স্থানীয়রা বাগানের কাছে এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। কেটে ফেরা গাছের মূল্য ১০ লাখ টাকা বলে জানান তিনি।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পরিদর্শক মিরাজ জানান।