২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন থেকে মিলল অপহৃত শিশুর দ্বিখণ্ডিত লাশ

ময়মনসিংহের মুক্তাগাছায় অপহৃত এক শিশুর লাশ নয় দিন পর টাঙ্গাইলে বন থেকে উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2017, 05:35 PM

Updated : 19 Aug 2022, 05:09 PM

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর বন থেকে শিশুটির দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান মুক্তাগাছা থানার ওসি আক্তার মোর্শেদ।

নিহত তামিম আহম্মেদ (৮) মুক্তাগাছা পৌরসভার পারাটুঙ্গী এলাকার জসিম উদ্দিনের ছেলে।

ওসি আক্তার বলেন, গত ১৯ জুলাই বিকালে বাড়ির পাশে খেলতে নিয়ে যাওয়ার কথা বলে তামিমকে তার খালু শাকিল (২৪) অপহরণ করে। এঘটনায় তার বাবা শাকিলকে আসামি করে মুক্তাগাছা থানায় অপহরণ মামলা করেন।

“অপহরণে জড়িত সন্দেহে বুধবার একজনকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মধুপর বন থেকে তামিমের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়।”

শাকিলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।