স্ত্রী-সন্তান নিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্কে জয়
স্ত্রী-সন্তান আর পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, সাফারি পার্ক প্রকল্প পরিচালক সামসুল আজমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় তাদের সঙ্গে ছিলেন।
পরে দুপুরে সবাই স্থানীয় গ্রিন ভিউ রিসোর্টে দুপুরের খাবার খান এবং বিশ্রাম সারেন বলে সাফারি পার্কের তত্ত্বাবধায়ক ও সহকারী বন সংরক্ষক শাহাবুদ্দিন জানান।
জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, “সাফারি পার্ক ঘুরে দেখে তিনি (জয়) সন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন, পার্কটিকে আরো ডেভেলপ করা দরকার, এজন্য যা যা করা দরকার, সেক্ষেত্রে সরকারকে তিনি বলবেন, সহযোগিতা করবেন।”
