২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ট্রেনের নিচে নারীর মৃত্যু

গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনে ট্রেনের নিচে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 11:03 AM

Updated : 19 Aug 2022, 05:06 PM

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান টঙ্গী রেলওয়ে থানার এসআই মো. সাইফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রেললাইন পার হওয়ার সময় তিনি একটি চলন্ত ট্রেনের সামনে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার বয়স আনুমানিক ৪০ বছর। পরনে রয়েছে সবুজ সুতি শাড়ি।

রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান।