২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা

গাজীপুরের শ্রীপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2017, 05:35 PM

Updated : 19 Aug 2022, 05:04 PM

শনিবার দুপুরে মেয়েটি বাবা বাদী হয়ে মামলাটি করেন বলে জানান শ্রীপুর থানার উপ-পরিদর্শক বিনয় সরকার।

মামলায় শিশুটির ফুফাতো ভাই আক্কাস আলীকে (২৫) আসামি করা হয়েছে।

আক্কাস উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে।

শিশুটির পরিবার জানায়, শিশুটির বাবা-মা নির্মাণ শ্রমিকের কাজ করে। শুক্রবার তারা কাজে চলে যাওয়ায় মেয়েটি নিজ ঘরে বসে পড়ছিল। একা থাকার সুযোগে ফুফাত ভাই আক্কাস আলী ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।

পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এলে আক্কাস পালিয়ে যায় বলে জানায় তার পরিবার।

উপ-পরিদর্শক বিনয় বলেন,“অভিযোগের পর শিশুটিকেপুলিশের হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হবে।”