২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নারীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

গাজীপুরের টঙ্গীতে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2017, 11:02 AM

Updated : 11 Apr 2022, 11:56 PM

টঙ্গী থানার এসআই চন্দন কুমার জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পরান মণ্ডলের টেক এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত খুকু মনি (২২) নেত্রকোনার কেন্দুয়া থানার মো. হানিফের (৩২) স্ত্রী।

নিহত খুকুর বাবা দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুকু তার স্বামীর সঙ্গে পরান মণ্ডলের টেক এলাকায় সিদ্দিক মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

“সকালে পারিবাকি বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হানিফ তাকে দা দিয়ে গলা ও পেটে আঘাত করে। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।”

প্রতিবেশীরা এসে হানিফকে আটক করে পুলিশে খবর দেয় বলে তিনি জানান।

এসআই চন্দন বলেন, দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পেয়ে হানিফকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।