২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু

ঝালকাঠি সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 09:42 AM

Updated : 19 Aug 2022, 05:03 PM

সদর থানার পরিদর্শক তাজুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে বেরপাশা গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল শেখ (৩৫) বাগেরহাটের হান্নান শেখের ছেলে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে বরিশাল-খুলনা সড়কের বেরপাশা গ্রামে আট-দশজন সন্দেহভাজনকে পুলিশ চ্যালেঞ্জ করলে তারা গুলি ছোড়ে।

“পুলিশ পাল্টা গুলি করলে নাজমুল আহত হন। অন্যরা পালিয়ে যায়। পুলিশ আহত নাজমুলকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে একটি শাটারগান, এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি ছ্যানা, একটি করাত, একটি রেঞ্জ ও একটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “নাজমুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে।”