২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাস চাপায় ২ অটো আরোহী নিহত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 05:14 PM

Updated : 11 Apr 2022, 11:54 PM

সোমবার উপজেলার খান্দারপাড় এলাকায় মুকসুদপুর-রাজপাট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান।

নিহতরা হলেন উপজেলার খান্দাপাড় গ্রামের ধুনা উল্লাহর ছেলে সামসু খান (৭৫) ও কাউনিয়া গ্রামের লুৎফর মিয়া ছেলে একলিন মিয়া (১৮)।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আজিজুর বলেন, মুকসুদপুর থেকে রাজপাটগামী একটি মিনিবাস খান্দারপাড়ের মাছিয়াড়া মোড়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ছয় আরোহী গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক ঢাকায় নেওয়ার পথে সামসু খান ও একলিন মিয়া মারা যান বলে জানান তিনি।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।