গাজীপুরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি ও ভোগড়ায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
পৃথক ঘটনায় রোববার সকালের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জয়দেবপুরের ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই জাকির হোসেন জানান, ভোগড়ার একটি ভাড়া বাড়িতে নয় বছরের একটি মেয়েকে একা পেয়ে শনিবার রাতে ধর্ষণ করে বিপুল। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা বিপুলকে আটক করে পুলিশে দেয়।
ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে রোববার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শিশুটির বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
বিপুলের (২৪) বাড়ি জামালপুরে। তিনি গাজীপুরে একটি কারখানা কাজ করেন।
জয়দেবপুরের কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোবারক হোসেন জানান, বৃহস্পতিবার রাতে সাত বছরের এক শিশুকে রংমিন্ত্রী মজিবুর রহমান ধর্ষণ করে। স্বজনরা রোববার মেয়েটির মায়ের করা মামলায় মজিবুরকে গ্রেপ্তার করা হয়।
মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
