২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে বন্যার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 05:13 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

ফতেখাঁরকুল ইউনিয়নের পল্লাইনা এলাকা থেকে বৃহস্পতিবার বেলা ৪টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম জানান।

এরা হল- রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তালইল্লয়্যাইনা এলাকার কামালহোসেনের ছেলে শাহিন (১০) ও ফাহিম (৮)।

এর আগে বেলা ১১টার দিকেরাস্তা পারাপারে সময় বন্যার পানিতে ভেসে গিয়ে তারা নিখোঁজ হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফরিদুল জানান।

তাদের লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং  পারিবারিকভাবে তাদের দাফন সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

সকালে উখিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া ছমিরা আক্তার নামে ১৪ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করে স্থানীয়রা।