২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট বাসের ধাক্কায় ২ অটোরিকশা যাত্রী নিহত

সিলেটের ওসমানীনগরে বাসের ধাক্কায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন চালকসহ আরও চার জন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 10:41 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

বুধবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার দত্তগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি মো. শহীদুল্লাহ।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ওসি জানান, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।

এ দুর্ঘটনায় আহত হন অটোরিকশা চালকসহ আরও চার জন।

এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর জানিয়ে ওসি বলেন, হতাহতদের উদ্ধার করে ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাসটি ভাংচুরের পর সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।