২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নিখোঁজের একদিন পর একটি পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2017, 06:27 PM

Updated : 19 Aug 2022, 04:58 PM

রোববার দুপুরে সফিপুর এলাকায় নাহিদুল ইসলাম রিহাদের (১৪) লাশ পাওয়া যায়।

রিহাদ কালিয়াকৈরের গাছবাড়ী এলাকার নাসির উদ্দিনের ছেলে এবং স্থানীয় জেনিট পিএল কিন্ডারগার্ডেনের ৮ম শ্রেণির ছাত্র ছিল। 

রিহাদের বাবা নাসির উদ্দিন জানান, সফিপুর এলাকায় আনসার একাডেমি ৩ নম্বর গেট এলাকায় আজহার উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে তারা স্বামী-স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

তিনি জানান, শরিবার দুপুরে ছেলেকে বাসায় রেখে তারা কর্মস্থলে চলে যান। কর্মস্থল থেকে বাসায় ফিরে তারা রিহাদকে না পেয়ে খোঁজাখুজি করে ব্যর্থ হন। সকালে বাসার পাশের পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

কালিয়াকৈর থানার এসআই মো. হামিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছেলেটিকে হত্যা করা হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে।

“তার গলায় দাগ রয়েছে; নাক মুখ ও কান দিয়ে রক্ত পড়ছে। তদন্ত চলছে; আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের ভাড়া বাড়ির কেয়ারটেকার হালিম মিয়া (৫৫) ও তার নাতি রতন মিয়াকে (২০) পুলিশ আটক করেছে বলে জানান এসআই হামিক।