গাজীপুরে ট্রাক-অটো সংঘর্ষে নারীসহ নিহত ২
গাজীপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুই অটোরিকশা আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত তিনজন।
নগরীর পূবাইল এলাকার ঢাকা বাইপাস সড়কের নাগদা সেতুর কাছে রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার পূবাইল ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই রফিকুল বলেন, “গাজীপুর থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে একটি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে জানান এসআই।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
