২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে যুবলীগ নেতা খুন

গাজীপুরের টঙ্গীতে এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2017, 10:25 PM

Updated : 19 Aug 2022, 04:58 PM

মৃত কামাল হোসেন (৪৩) স্থানীয় গোপালপুর এলাকার অলিউর রহমানের ছেলে ও টঙ্গী থানা যুবলীগের সাবেক সহ-সভাপতি ।

শনিবার সন্ধ্যায় টঙ্গী রেলওয়ে কলোনীর পরিত্যক্ত ভবনের একটি  কক্ষে তার লাশ পাওয়া যায় বলে টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান।

কামালের ছোট ভাই রুবেল বলেন,  “সন্ধ্যায় কলোনীর পরিত্যক্ত (ডি-৯) ভবনের একটি কক্ষে এলাকাবাসী আমার ভাইয়ের লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।”

ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।