২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুর কারাগারে যুবদল নেতার মৃত্যু

লক্ষ্মীপুর কারাগারের এক আসামি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন; যিনি ভোটকেন্দ্রে ভাংচুর মামলার আসামি।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2017, 11:05 AM

Updated : 19 Aug 2022, 04:58 PM

নিহত মো. ফেরদৌস (২৬) কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

লক্ষ্মীপুর কারাগারের জেলার মো. শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে ফেরদৌসকে লক্ষ্মীপুর সদর হাসাপাতালে পাঠানো হয়ে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

ফেরদৌস হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের হোসেন আহাম্মদের ছেলে। গত ৫ জানুয়ারি নির্বাচনের দিন ভোটকেন্দ্র ভাঙচুর অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

কমলনগর থানার ওসি আকুলচন্দ্র বিশ্বাস বলেন, ফেরদৌস ওই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গত ১৭ জুন তাকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।