২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে কাঠমিস্ত্রির লাশ উদ্ধার

জামালপুরের ইসলামপুর উপজেলায় এক কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2017, 04:40 PM

Updated : 11 Apr 2022, 11:49 PM

শনিবার উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকা তার লাশ উদ্ধার করা হয় বলে জানান ইসলামপুর থানার পরিদর্শক (তদন্ত) ছাদিকুল ইসলাম।

নিহত ছানা মিয়া (৫৫) উত্তর সিরাজাবাদ খান পাড়ার মৃত আজগর আলীর ছেলে।

ওই ইউপির চেয়ারম্যান শাহাদৎ হোসেন স্বাধীন বলেন, সিরাজাবাদ খান পাড়ার একটি বাঁশ বাগানে শনিবার সকালে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

ছানা মিয়া নিজ এলাকায় কাঠ মিস্ত্রির কাজ করতো বলে জানান তিনি।

পরিদর্শক ছাদিকুল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।