চুয়াডাঙ্গায় দগ্ধ হয়ে যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আগুনে পুড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার প্রাগপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন।
মৃত ফারুক হোসেন (৩০) প্রাগপুর গ্রামের চায়েন আলীর ছেলে।
তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি আকরাম বলেন, দুপুরে ফারুক তার ঘরে শুয়ে ছিলেন। এসময় তার ঘরের বিছানাপত্র ও কাঁথা-বালিশ আগুন ধরে গেলে ফারুকও পুড়ে মারা যান।
“ফারুক গাঁজা সেবন করতেন। বিড়ি-সিগারেটের আগুন থেকে বা অন্য কোনোভাবে আগুনের সূত্রপাত হয়েছে কি না তা নিশ্চিত নয় পুলিশ।”
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
