২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ফরিদপুরে মধুখালীতে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় তারে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2017, 05:47 PM

Updated : 19 Aug 2022, 04:54 PM

রোববার দুপুরে উপজেলার মথুরাপুর বাজারে তারে মাথা জড়িয়ে তার মৃত্যু হয় বলে জানান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির মধুখালী উপজেলা আবাসিক প্রকৌশলী মো. মিজানুর রহমান।

মৃত মোবারক হোসেন (৩৫) ফরিদপুর সদর উপজেলার পরানপুর গ্রামের শুকুর আলীর ছেলে।

মিজানুর রহমান বলেন, মথুরাপুর বাজারে এলটি লাইনে কাজ করার সময় অসাবধানবসত এসটি (বড়) লাইনের তারে মাথা জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ বিদ্যুতের তারে ঝুলে থাকা লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে বলে জানান তিনি।