২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সংঘর্ষে নারীসহ আহত ২০

গোপালগঞ্জে ‘মাদক ব্যবসা উচ্ছেদ’ নিয়ে সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2017, 08:12 PM

Updated : 11 Apr 2022, 11:46 PM

বৃহস্পতিবার শহরতলীর বেদগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান।

আহতেদের মধ্যে আট জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মোশাররফ হোসেনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মোশাররফ হোসেন ও  তার ভাইয়েরা এলাকায় মাদক বিক্রি করে আসছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ চলছিল। জেলা পরিষদের সদস্য শেখ শাহবুদ্দিন হিটুরে নেতৃত্বে বেশ কয়েকদিন আগে এলাকাবাসী মোশাররফের ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের চেষ্টা চালায়।

এর জেরে বৃহস্পতিবার সকালে মোশাররফের পক্ষ হিটুর লোকজনের উপর হামলা চালালে দুইপক্ষের সংঘর্ষ বেঁধে যায় বলে জানায় স্থানীয়রা।

ওসি সেলিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মোশাররফসহ তিনজনকে আটক করা হয়েছে।