২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিটি আইনে খুলনায় ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

খুলনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 10:34 PM

Updated : 19 Aug 2022, 04:53 PM

খুলনা সদর থানার ওসি এম এম মিজানুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার সাহা মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন, খুলনা থেকে প্রকাশিত দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার সোহাগ দেওয়ান ও পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোতাহার রহমান।

মামলায় দুই আসামির বিরুদ্ধে যথাযথ তথ্য না নিয়ে মিথ্যা ও মনগড়া সংবাদ প্রকাশের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন ওসি মিজানুর।