২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে ‘ডোবায় ফেলে হত্যা’, বাবা ও দাদি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আড়াই মাস বয়সী শিশুকে ডোবায় ফেলে হত্যার অভিযোগে তার বাবা ও দাদিকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 05:10 PM

Updated : 19 Aug 2022, 04:53 PM

রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, উপজেলার কাঞ্চন পৌরসভার নওরাবো এলাকার একটি পুকুর থেকে বুধবার সকালে শিশু জোনায়েদ হোসেনের লাশ উদ্ধার করা হয়।

গ্রেপ্তররা হলেন- ওই এলাকার আবুবক্কর ও তার মা মনোয়ারা বেগম।

জোনায়েদের মা মৌসুমী আক্তার সাংবাদিকদের বলেন, দেড় বছর আগে প্রেমের সম্পর্ক করে আবু বক্করের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাকে চাপ দিয়ে আসছিল।

এর আগে ৫০ হাজার টাকা যৌতুক দেওয়া হলেও তারা আরও টাকা দাবি করে বলে অভিযোগ করেন মৌসুমী।

তিনি বলেন, এ নিয়ে মঙ্গলবার রাতে ফের আবু বক্করের সঙ্গে তার ঝগড়া শুরু হয়। ভোর রাতে তিনি ঘুম থেকে উঠে জোনায়েদকে পাশে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন।

“এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসছে বলে এক প্রতিবেশী এসে খবর দেয়।”

ওসি ইসমাইল বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও দুইজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জোনায়েদকে বাড়ির পাশে ডোবায় ছুঁড়ে হত্যার কথা স্বীকার করেছেন।

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।