২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সাংবাদিক গোলাম মোস্তফাকে গ্রেপ্তারের প্রতিবাদ

স্থানীয় সাংসদকে নিয়ে সংবাদ প্রকাশ করায় আইসিটি আইনের মামলায় দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক ও প্রকাশ গোলাম মোস্তাফা রফিককে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2017, 06:36 PM

Updated : 19 Aug 2022, 04:52 PM

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হবিগঞ্জ প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে।

তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা একটি মামলায় গোলাম মোস্তফাকে সোমবার ভোররাতে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে আদালতে হাজির করলে তাকে কারাগোরে পাঠানো হয়।

মানববন্ধনে বক্তরা হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিকের মুক্তি দাবি করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান, সাবেক সভাপতি ফজলুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক চৌধুরী মো. ফরিয়াদ, সহ-সভাপতি আব্দুর বারী লস্কর, হবিগঞ্জ টিভি জার্নালিস্টস অ্যামোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান জাহির, সাবেক সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ, দৈনিক আয়নার সম্পাদক রাসেদ খান, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী শওকত, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মশিউর রহমান কামাল, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, হবিগঞ্জের বানীর সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, নুরুল হক টিপু, মানবকণ্ঠের হবিগঞ্জ প্রতিনিধি পাভেল খান চৌধুরী প্রমুখ।

গত ৮ জুন হবিগঞ্জের স্থানীয় দৈনিক হবিগঞ্জ সমাচারে জাতীয় কয়েকটি অনলাইন পত্রিকার বরাত দিয়ে আওয়ামী লীগের ৮০ জন এমপি মনোনয়ন থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে বলে একটি সংবাদ প্রকাশ করা হয়, যেখানে হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খানের নামও রয়েছে।

ওইদিনই এমপি মজিদ খানের ভাতিজা ও পুকুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আফরোজ মিয়া বাদী হয়ে হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তাফা রফিক, ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক নীরঞ্জন সাহা নীরুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন।

পুরনো খবর:

আইসিটি আইন: কারাগারে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি