২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ পর্যন্ত প্রতিদিন খোলা থাকছে বেনাপোল বন্দর

রমজানে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস স্বাভাবিক রাখতে ঈদকে সামনে রেখে সপ্তাহের সাত দিনই বেনাপোল বন্দর চালু রাখার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2017, 05:22 PM

Updated : 19 Aug 2022, 04:52 PM

মঙ্গলবার বেনাপোল শুল্কভবনের কমিশনার মোহাম্মাদ শওকাত হোসেন এ কথা জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাত দিনই বন্দর খোলা রাখার নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি রোববার বিকালে আমরা পেয়েছি। সোমবার (১২ জুন) থেকে এ নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে।” 

রাজস্ব বোর্ডের চিঠিতে বলা হয়েছে, চিঠি পাওয়ার পরদিন থেকে আগামী ৩০ জুন পর্যন্ত সপ্তাহে প্রতিদিন বেনাপোল বন্দরের কার্যক্রম সকাল ৮টা থেকে রাত ৮ট পর্যন্ত চালু থাকবে।

বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান বলেন, রোজায় সপ্তাহে সাত দিন আমদানি-রপ্তানি ও পণ্য খালাস স্বাভাবিক থাকলে পণ্যের বাজারমূল্যও বাড়ার সম্ভবনা কম থাকবে।

বেনাপোল আমদানিকারক ও রপ্তানিকারক সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোজায় কাস্টমসের মতো সাত দিন স্থানীয় বাণিজ্যিক ব্যাংক খোলা থাকলে ব্যবসায়ীরা তার সুফল পাবে। শুধু কাস্টমস খোলা রাখলে খুব একটা লাভ হবে না।”