ময়মনসিংহে বাবা-ছেলেকে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন
বাবা-ছেলেকে হত্যার দায়ে ময়মনসিংহে তিনজনকে যাবজ্জীবন ও চারজনকে এক বছর করে করাদণ্ড দিয়েছে আদালত।
ময়মনসিংহের বিশেষ জজ শেখ আব্দুল আহাদ মঙ্গলবার এ রায় দেন।
এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত তিনজনকে ২৫ হাজার টাকা করে এবং অন্য সাজাপ্রাপ্তদের এক হাজার টাকা করে জরিমানা করেছে আদালাত।
যাবজ্জীবনপ্রাপ্ত রফিক ও আকবর আলী আটক থাকলেও সেলিম পলাতক রয়েছেন।
সরকার পক্ষের আইনজীবী শেখ আবুল হাসেন জানান, ২০০৩ সালের ১২ অক্টোবর জমির বিরোধের জেরে সদর উপজেলার চরজেলখানা এলাকার হরমুজ আলী (৪৭) ও তার ছেলে শফিকুল ইসলামকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় হরমুজের ভাই আনোয়ারুল হক কোতোয়ালি মডেল থানায় ১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত চারজনকে খালাস দিয়েছে। আর দুইজনের মৃত্যু হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানান আইনজীবী আবুল হাসেন।
