গোপালগঞ্জে ট্রাকচাপায় মাংস ব্যবসায়ী নিহত
গোপালগঞ্জে ট্রাক চাপায় এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার সকালে সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান।
নিহত আব্দুল কাদের মোল্লা (৩৫) উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের মৃত আবেদ আলী মোল্লার ছেলে। তিনি ঘোনাপাড়া মোড়ে মাংস বিক্রি করতেন।
ওসি বলেন, রাস্তা পারাপারের সময় একটি মালবাহী ট্রাক কাদের মোল্লাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে টুঙ্গিপাড়া থেকে ট্রাকটি আটক করেছে পুলিশ।
