২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা

যশোরের মণিরামপুরে এক কিশোরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 06:03 PM

Updated : 19 Aug 2022, 04:50 PM

মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত আল আমিন (১৫) উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা গ্রামের মোস্তাক আহমেদের ছেলে। দূর্বাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে।

ওসি বলেন, স্কুল ছুটি থাকায় ভ্যান চালিয়ে বাবাকে সহায়তা করতো আল আমিন। বুধবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে।

বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বিলে স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে যশোর সদর হাসপাতাল মগেং পাঠিয়েছে।

ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।