গোপালগঞ্জে ট্রাক চাপায় ওষুধ ব্যবসায়ী নিহত
গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক ওষুধ ব্যবসায়ীর প্রাণ গেছে।
ঢাকা-খুলনা মহাসড়কের পল্লীবিদ্যুৎ অফিসের সামনে বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি রেজা বলেন, সন্ধ্যায় ওয়াসিম মোটরসাইকেলে করে গ্রাম থেকে শহরে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি একটি ট্রাক তাকে চাপা দিলে আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
