২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে নৌকা ডুবে দুই কিশোরের মৃত্যু

সাভারে বন্ধুদের সঙ্গে পুকুরে ঘুরতে গিয়ে নৌকা ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 09:54 AM

Updated : 11 Apr 2022, 11:42 PM

টঙ্গী ফায়ার স্টেশনের ডুবরি মো. সাইফুল ইসলাম জানান, গাজীপুরের সীমান্তবর্তী আশুলিয়া থানাধীন শ্রীপুরের আমিন কোলোনি এলাকায় শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে।

নিহতরা হলেন মানিকগঞ্জের সদর উপজেলার দাসুরা এলাকার আরজু মিয়ার ছেলে মো. নওশেদ আলম শাওন (১৬) ও রাজশাহীর বাগমারা থানার বাছেদ মিয়ার ছেলে মো. শাকিল (১৮)।

স্থানীয় হুমায়ুন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে সাত বন্ধু মিলে একটি ডিঙ্গি নৌকায় করে স্থানীয় একটি পুকুরে ঘুরতে বের হয়। এক পর্যায়ে নৌকাটি পুকুরের পানিতে ডুবে যায়।

“এ সময় বাকিরা সাঁতরে তীরে উঠলেও শাকিল ও শাওন পানিতে তলিয়ে যায়।”

ডুবুরি সাইফুল বলেন, “রাতেই এলাকাবাসী পুকুরে তল্লাশি চালিয়ে শাকিলের লাশ উদ্ধার করে। শাওনের লাশ রোববার ভোরে ডুবুরি দলের সাহায্যে উদ্ধার করা হয়।”