২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে প্রতিবন্ধী শিশু ধর্ষণে যুবক গ্রেপ্তার

জয়পুরহাটে আদিবাসী বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জয়পুরহাট প্রতিনধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 01:14 AM

Updated : 19 Aug 2022, 04:48 PM

গ্রেপ্তার লুৎফর রহমান (৩০)  সদর উপজেলার ভাদসা পলিবাড়ী গুচ্ছগ্রামের আব্দুল কাইয়ুয়ের ছেলে।

শনিবার রাত ১০টার দিকে জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি ফরিদ হোসেন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লুৎফর গত ২২ মে বিকালে নিজের গ্রামের ১৩ বছরের বুদ্ধি প্রতিবন্ধী ওই শিশুকে ফুসলিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণ করে।”

শিশুটি বাড়ি এসে আকার-ইঙ্গিতে বিষয়টি তার স্বজনদের জানালে তার বড় বোন বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করে। এরপর থেকে পলাতক ছিল লুৎফর।