সিদ্ধিরগঞ্জে গ্লাসের আঘাতে নিহত ২
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গ্লাসের আঘাতে দুই যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।
শনিবার উপজেলার হিরাঝিলের হিরা টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার জানান।
নিহতরা হলেন, সালাহউদ্দিন (২১) ও সুমন (২৭)।
আহত রবিনকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি সাত্তার বলেন, হিরাঝিলের ‘সানি থাই’ দোকানের তিন কর্মচারী সালাউদ্দিন, সুমন ও রবিন (থাই) গ্লাস ট্রাকে ওঠানোর কাজ করছিল।
“এক পর্যায়ে কয়েকটি গ্লাস তাদের উপর পড়লে শরীরের বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সালাহউদ্দিনের মৃত্যু হয়। এতে আহত সুমন ও রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকালে সেখানে সুমনের মৃত্যু হয়।”
