২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহের নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2017, 06:33 PM

Updated : 19 Aug 2022, 04:46 PM

শনিবার নান্দাইল বাসস্ট্যান্ড ও চামতা বাজারে বাসের ধাক্কায় এদের মৃত্যু হয় বলে জানান নান্দাইল থানার ওসি ইউনুস আলী।

নিহতরা হলেন নান্দাইল পাঁচপাড়া গ্রামের লিটন (১৮) ও বেতাগৈর ইউনিয়নের আস্থারামপুর গ্রামের টমটম চালক নজরুল ইসলাম (৩৫)।

আহতদের মধ্যে পাঁচজনকে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি ইউনুস বলেন, উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় কিশোরগঞ্জগামী এমকে সুপার পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লিটন মারা যান। আহত হয় অন্তত ১০ জন।

এছাড়া চামতা বাজারের কাছে ময়মনসিংহগামী শ্যামল ছায়া পরিবহনের একটি বাস শ্যালো ইঞ্জিনচালিত টমটম গাড়িকে ধাক্কা দিলে চালক নজরুলের মৃত্যু হয় বলে জানান তিনি।