২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের নীচে পড়ে দ্বিখণ্ডিত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2017, 01:34 PM

Updated : 19 Aug 2022, 04:46 PM

রাজেন্দ্রপুর রেল স্টেশনে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেসের নীচে ওই ব্যক্তি (৪৫) কাটা পড়েন।

রাজেন্দ্রপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার তাইজুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন দাঁড়ানো ছিল।

“ওই সময় এ ট্রেনের পেছন দিয়ে রেলপথ পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা (ঢাকাগামী) তিস্তা এক্সপ্রেস ট্রেনের নীটে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেছে।”

তার পরনে শার্ট ও প্যান্ট ছিল বলে জানান স্টেশন মাস্টার।