গাজীপুরে কয়েদির মৃত্যু
গাজীপুর জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে।
কারাগারের ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ান জানান, গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
মৃত আবুল হোসেন প্রধান (৪৯) কাপাসিয়া উপজেলার আঞ্জাব এলাকার সামসুদ্দিন প্রধানের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সর্বোত্তম দেওয়ান বলেন, সকাল ৮টার দিকে আবুল হোসেন বুকে ব্যাথা অনুভব করলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
“সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।”
কাপাসিয়া থানায় পাওনা টাকা নিয়ে দায়ের করা একটি মামলায় গত ৩১ মে থেকে তিনি গাজীপুর কারাগারে ছিলেন বলে সর্বোত্তম জানান।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন,“আবুল হোসেন হৃদরোগে আক্রান্ত ছিলেন। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার সময় তার মৃত্যু হয়।”
