মৌলভীবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার আদমপুর ইউনিয়নে পাহাড়ি রাঙ্গি ছড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন।
মৃত সাব্বির মিয়া (৮) ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।
আবদাল হোসেন বলেন, সাব্বির মিয়া মৃগী রোগে আক্রান্ত ছিল। বুধবার রাতে রাঙ্গি ছড়ায় পড়ে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে তার মৃতদেহ পাওয় যায় বলে জানান তিনি।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানান এ ইউপি চেয়ারম্যান।
