ময়মনসিংহে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে ২ নারী নিহত
ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার খামার বাজার এলাকায় ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে তারাকান্দা তারাকান্দা থানার ওসি মাজহারুল হক জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি মাজহারুল বলেন, ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রর সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রর দুই নারী যাত্রী নিহত হন। আহত হয় আরও চারজন।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
