খুলনায় গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় লাশ
খুলনা নগরীর লাইন বিলপাবলা খাল থেকে অজ্ঞাতপরিচয় গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আড়ংঘাটা থানার ওসি মো. নাসিম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থানীয় লোকজন খালের মধ্যে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
“তার বয়স আনুমানিক ৫৫ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার ভোরের দিকে গুলি করে হত্যার পর লাশ খালে ফেলে দেওয়া হয়। তার মাথায় একটি গুলির চিহ্ন রয়েছে।”
লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
