২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে নিখোঁজ শিশুর লাশ মিলল জঙ্গলে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিখোঁজের এক দিন পর ছয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 01:37 PM

Updated : 11 Apr 2022, 11:41 PM

গফুর মৌলভীর বাজার এলাকার একটি জঙ্গল থেকে শিশুটির লাশ পাওয়া যায় বলে ভালুকা থানার ওসি মামুন অর রশিদ জানান।

নিহত ইমা আক্তার (৬) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আকন্দপাড়া গ্রামের আব্দুল হাকিমের মেয়ে।

শিশুটির মা বানেছা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকালে ইমা বাড়ি থেকে বেড়িয়ে খেলতে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সকালে খোঁজাখুঁজির সময় ইমার লাশ জঙ্গলে পড়ে থাকতে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে বলে জানান তিনি।  

ভালুকা থানার ওসি মামুন অর রশিদ জানান, সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই।

ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।