২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা-মেয়ের আত্মহত্যা: আরও এক আসামি গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে পড়ে বাবা-মেয়ে আত্মহত্যায় দায়ের করা প্ররোচনা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2017, 07:19 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

মঙ্গলবার শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান এ কথা জানান।

গ্রেপ্তার আব্দুল খালেক বেপারী (৫০) শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামের মৃত আলীম উদ্দিন বেপারীর ছেলে।

এ নিয়ে আত্মহত্যায় প্ররোচনা মামলায় মোট চারজন গ্রেপ্তার হয়েছেন।

বসত ঘর দখলের চেষ্টা এবং মেয়েকে নির্যাতনের ঘটনার পর কর্ণপুর ভিটিপাড়া গ্রামের হযরত আলী ও তার আট বছরের মেয়ে আয়শা গত ২৯ এপ্রিল সকালে শ্রীপুরে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেন।

পরদিন নিহতের স্ত্রী হালিমা বেগম বসত ঘর দখল ও মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্রীপুরের গোসিঙ্গা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেনসহ সাত জনের বিরুদ্ধে কমলাপুর থানায় মামলা করেন।

ওসি আসাদুজ্জামান জানান, গোপন সংবাদে মঙ্গলবার শ্রীপুর মডেল থানা পুলিশ খালেককে তার ভাতিজার শ্বশুরবাড়ি বগুড়ার ধুনট থেকে গ্রেপ্তার করা হয়।

পুরনো খবর:

বাবা-মেয়ের আত্মহত্যা: আয়শাকে যৌন নিপীড়নের কথা ‘স্বীকার’ ফারুকের
বাবা-মেয়ের আত্মহত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
ট্রেনের নীচে বাবা-মেয়ের আত্মহত্যা: আরেকজন গ্রেপ্তার