আশুগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরের ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের জাহের চেয়ারম্যানের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে বলে আশুগঞ্জ থানার ওসি বদরুল আলম তালুকদার জানান।
এরা হল ওই গ্রামের এরশাদ মিয়ার মেয়ে শিলা (৭) ও বাবুল মিয়ার মেয়ে সুবর্ণা (৮)।
ওসি জানান, বেলা ১টার দিকে শিলা ও সুবর্ণা গোসল করতে জাহের চেয়ারম্যানের বাড়ির পুকুরে যায়। দুজনেই সাঁতার জানত না।
“গোসল করে ফিরতে দেরি হওয়ায় বাড়ির লোকজন খুঁজতে থাকে তাদের। কিছুক্ষণ পরেই শিলার মরদেহ ভেসে উঠে।”
পরে এলাকাবাসী পুকুরে নেমে সুবর্ণাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
