২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ছাত্রলীগের সমাবেশে ‘শিবিরের’ হামলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে ছাত্রলীগের সমাবেশে ‘শিবিরের’ হামলায় অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2017, 04:18 PM

Updated : 19 Aug 2022, 04:37 PM

সোমবার ইনস্টিটিউট ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটে বলে টঙ্গীবাড়ি থানার ওসি আলমগীর হোসাইন জানান।

এ সময় ইনস্টিটিউটে ভাংচুরের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছাত্রলীগ নেতা রিফাত বেপারীকে (২১) ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

রিফাতের ডান পায়ের রগ কেটে দেওয় হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

ছাত্রলীগের এ নেতা বলেন, “প্রায় দুই বছর ধরে সরকারি এই ইনস্টিটিউট চালু হলেও অফিসে বা প্রতিষ্ঠানটির কোথাও বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানানো হয়নি।

“এর প্রতিবাদে অধ্যক্ষ আকরাম আলীর অপসারণের দাবিতে স্থানীয় ছাত্রলীগ সমাবেশ করে। সমাবেশে আকস্মিক শিবিরের সমর্থক কিছু শিক্ষার্থী হামলা চালিয়ে রিফাতের পায়ের রগ কেটে দেয়।”

এই বিষয়ে কথা বলার জন্য অধ্যক্ষ আকরাম আলীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

ওসি আলমগীর বলেন, পরিস্থিত এখন শান্ত রয়েছে। পুলিশ সার্বিক বিষয়টি তদন্ত করে দেখছে।