২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ২ নারীকে ‘ধর্ষণ’, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে মামলায় ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2017, 06:14 PM

Updated : 19 Aug 2022, 04:34 PM

বুধবার সকালে উপজেলার শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান।

গ্রেপ্তাররা হলেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহীন শেখ, উপজেলার বাজেবামুনদা গ্রামের শ্রীকান্ত দাসের ছেলে কৃষ্ণ দাস ও স্টেশনপাড়ার হারেজ আলির ছেলে রাজু আহমেদ।

তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধর্ষণের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের এক গৃহবধূ প্রতিবেশী এক নারীকে নিয়ে ঢাকা যাওয়ার জন্য গত ৫ মে কোটচাঁদপুর রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তখন কয়েক যুবক তাদের ট্রেন আসতে দেরি হবে জানিয়ে বিশ্রাম করার কথা বলে পাশের আমবাগানে নিয়ে যায়।

“সেখানে তাদের রাত ১১টা থেকে পরদিন ভোর পর্যন্ত আটকে রেখে দলবেঁধে ধর্ষণ করে।”

এ ঘটনায় বুধভার সকালে ওই গৃহবধূ পাঁচজনের জনের নাম উল্লেখ মামলা করেন। মামলার পরপরই শহর থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

অন্য দুই আসামি  হলের স্টেশনপাড়ার সবুজ ও আজগর। পুলিশ তাদের ধরতে পারেনি বলে জানান ওসি।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ বলেন, শাহিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলার তথ্য জানার পর তদন্ত করে তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করা হয়েছে।

তবে এ ব্যাপারে ঝিনাইদহ- ৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ বলেন, “কোটচাঁদপুর উপজেলার ছাত্রলীগের সভাপতি শাহীন ধর্ষণের সঙ্গে জড়িত নয় বলে বাদীর অভিভাবকরা জানিয়েছেন।”