ধর্ষণ মামলায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার
ছাত্রীর করা ধর্ষণ মামলায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিনহাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিনহাজ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রভাষক। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গত ৪ মে মিনহাজের বিরুদ্ধে মামলা করে একই বিভাগের এক ছাত্রী।
