মনোহরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
কুমিল্লার মনোহরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলার হাসনাবাদ ইউনিয়নের বাদুয়াড়া গ্রামের দারোগালী মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।
এরা হলো দারোগালী মিজি বাড়ির সহিদ উল্লার মেয়ে শিখা আক্তার (৫) এবং একই বাড়ির সাহাব উদ্দিনের মেয়ে শ্রাবন্তী আক্তার (৬)।
উপজেলার হাসনাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন জানান, ওই দুই শিশু দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর তাদের মরদেহ ভেসে ওঠে।
মনোহরগঞ্জ থানার ওসি মো. শামছুজ্জামান বিষয়টি শুনেছেন বলে জানান।
