২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

সাভারের আশুলিয়া থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2017, 12:19 PM

Updated : 19 Aug 2022, 04:33 PM

আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির জানান, আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ি এলাকা থেকে শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

ওই যুবকের বয়স আনুমানিক ২৮ বছর বলে জানালেও তার নাম-পরিচয় নিশ্চিত করতে  পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মোহসিনুল বলেন, সকালে স্থানীয়রা রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

“যুবকের পরনে ছিল প্যান্ট ও কালো গেঞ্জি। ভোরের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।