মে দিবসের পথে পথে অধিকারের দাবি
আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে পথে পথে মিছিল আর সমাবেশে নিজেদের অধিকারের দাবি জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন।
সারা দেশে মিছিল-শোভাযাত্রা আর আলোচনা-মানববন্ধনের মধ্য দিয়ে পালিত হচ্ছে এবারের মে দিবস।
বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মীরা সংগ্রামের প্রতীক লাল পতাকা নিয়ে বাদ্য বাজিয়ে স্লোগানে আর প্রতিবাদী গানে মুখর করে তোলেন রাজপথ। আমাদের জেলা প্রতিনিধিরা জানাচ্ছেন বিস্তারিত।
সাতক্ষীরা
জেলা প্রশাসন, জেলা শ্রমিক লীগ, ওয়ার্কার্স পার্টি, শ্রমিক ফেডারেশন, জাতীয়তাবাদী শ্রমিকদল, ট্রাক শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, ইমারত শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
ভোলা
সকালে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা হয়। পরে কার্যালয় ফটকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, সিভিল সার্জন রথিন্দ্রনাথ মজুমদারসহ অন্যন্যরা সেখানে বক্তব্য রাখেন।
মাগুরা
এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে কালেক্টরেট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা
এছাড়া জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চ ও মোটরযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ
পরে মে দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
